মীরসরাইয়ে পৃথক অভিযানে মাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক

ইসমাইল হোসেন নামের ১৩ বছরের এক রোহিঙ্গা কিশোরকে ইয়াবা পাচারকালে আটক করেছে চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ। এসময় তার কাছে ১হাজার ১'শ ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। সে কক্সবাজার জেলার উঁখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের মোহাম্মদ নুরের পুত্র। একই দিন সবুজ মিয়া (২৭) নামের আরো এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত মোঃ নেয়ামত হাওলাদারের পুত্র। আটককারে তার কাছে ২হাজার ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মহাসড়কের মিরসরাই পৌরসভার হানফি কাউন্টার এবং ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারের নিজাম উদ্দিন কুলিং কর্ণারের সামনে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, কেউ কিশোরটাকে দিয়ে ইয়াবা পাচার করতেছিলো। অনেক জিজ্ঞেসবাদের পরও কারো নাম বলতে পারেনি। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হয়েছে। জেআই/মাসিক মীরসরাই