সুফিয়া মাদ্রাসার মাহফিল ২৩ ফেব্রুয়ারি

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:৪৩ অপরাহ্ণ
প্রতিনিধি

মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সুফিয়া নুরীয়া মাদ্রসার ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে মাদ্রাসা প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হবে। উপমহাদেশের প্রখ্যাত বুজর্গ অলিয়ে কামেল হযরত মওলানা আবু বকর সিদ্দিকী (ফুরফুরার) পীর সাহেব (রহ.)'র খলিফা সুফী আবদুল গণি (রহ.) আওয়াল সাহেব নামে খ্যাত সুফী মওলানা আবদুল গনি (রহঃ) প্রতিষ্ঠা করেন সুফিয়া নুরীয়া ফাজিল মাদ্রাসা। নওশেরার সেনাপতি গাজী বালাকোট শাহ সূফী নুর মোহাম্মদ নিজামপুরী (রহঃ) নামেই সুফিয়া নুরীয়া ফাজিল মাদ্রাসার মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম সহ মওলানা হাফেজ মুহাম্মদ বোরহান উদ্দিন ছালেহী মুহাদ্দিস ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, পিরোজপুরকে প্রধান ওয়ায়েজীন করেছেন।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কুমিল্লা বার্ড এর সাবেক পরিচালক মোঃ আবদুল কাদের, সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, অধ্যক্ষ মওলানা রেজউল হক নিজামী অনুষ্ঠান সফল করার জন্য সকলের উপস্থিত, সহায়তা ও দোয়া চেয়েছেন।