মীরসরাই উপজেলা পরিষদের উদ্যোগে একুশ উদযাপন

২১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:০১ অপরাহ্ণ
প্রতিনিধি

মীরসরাইয়ে ২১ ফেব্রুয়ারি উদযাপন হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর সভাপতিত্বে প্রথম প্রহরে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই  উপজেলা চেয়ারম্যান মো: জসিম উদ্দিন,  ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন,  মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি,  মীরসরাই উপজেলা সার্কেলের উপ পুলিশ সুপার ইফতেখার হাসান,  মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের মো: জাহাঙ্গীর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।