মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মীরসরাই সদর ইউনিয়নের পুষ্পস্তবক অর্পন

২৬ মার্চ, ২০২৩ | ১:১৪ অপরাহ্ণ
মাসিক মীরসরাই

মিঠাছরা মাদ্রাসার শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) ভোরে ৯নং মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ধারবাহিক কর্মসূচির অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি আরম্ভ করে আলোচনা সভা ও শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছে।এতে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।