পথশিশু দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করলেন মাজহারুল ইসলাম সাদ

১ এপ্রিল, ২০২৩ | ৭:০৭ অপরাহ্ণ
ওয়াকিল বিন নিজাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য মীরসরাইয়ের সাতবারের নিবার্চিত সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি নির্দেশনায় ও উনার সুযোগ্য পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল এর সার্বিক তত্বাবধানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় পথশিশু ও দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরেন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপশিক্ষা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম সাদ। এতে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহমেদ রেজা খান নকভি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম চৌধুরী,মিনহাজুল আলম,ফারহান শাহরিয়ার রিফাত, আজহারুল ইসলাম শিহাব, কাইফ ওয়াসি, ওয়াকিল বিন নিজাম,সাইদ আল মামুন,শফিকুল ইসলাম শফিক, সাবরিন খান প্রমুখ। মাজহারুল ইসলাম সাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার আদায় কাজ করে গেছেন। জন্মদিনে জাতির পিতার আদর্শকে ধারন করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। দিনমজুর , ভাসমান মানুষের একবেলা ভাল খাবার ব্যবস্থা করতে পারি এই মহতী উদ্যোগে আমাকে নিদের্শনা দেন চট্টগ্রাম রাজনৈতিক অভিভাবক জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।