পাহাড়ে আটকে পড়া ৬ পর্যটককে উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ

২৮ এপ্রিল, ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ
মাসিক মীরসরাই

মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনার দুর্গম পাহাড়ে আটকে পড়া ৬ পর্যটককে উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পাহাড়ের ভেতর ২ ঘণ্টা অভিযান পরিচালনা করে তাদেও উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। উদ্ধার হওয়া পর্যটকরা হলেন, ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন (১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (১৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম (২০), পশ্চিম শেওরাপাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান (২০), মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অনিক (১৮)। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পাহাড়ের ভেতর প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে ৬ পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’