ট্যাব বিতরণ অনুষ্ঠানে আজকে শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ : আবুল হোসেন বাবুল

১০ মে, ২০২৩ | ৭:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি

মীরসরাইয়ের পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আবুল হোসেন বাবুল বলেছেন, আজকে শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। দেশ পরিচালনা করবে। বুধবার (১০ মে) পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। আবুল হোসেন বাবুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশ গড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। বর্তমান সরকার দেশকে ডিজিটালাইজ করেছে। স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করছেন। পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয়  প্রধানমন্ত্রীর উপহার হিসেব মেধাবী ১২ জন শিক্ষার্থীদের মাঝে এইসব ট্যাব বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক সহ, শিক্ষিকা, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।