জামেয়া রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত

২৭ মে, ২০২৩ | ৬:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি

মীরসরাইয়ে অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) উপজেলার মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি শাহীন হামিদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্জুমানে ইহওয়ান মারেফাত সহ সভাপতি সোহেল মোঃ ইসলাম, জামেয়া রহমানিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা অধ্যক্ষ ছাইফুর রহমান, বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, মুফতী রেজাউল মোস্তফা কাউসার, গভর্নিং বডির সদস্য মিসবাহ উদ্দিন, অভিভাবক সদস্য, আব্দুর রহমান, ইয়াছিন মিয়া, প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন ইউনুছ মিয়া, সাইদুল ইসলাম সজিব সহ প্রমুখ।