আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার : মাহবুব রহমান রুহেল

৩ জুন, ২০২৩ | ৭:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। সমাজের অস্বচ্ছল ও হত দরিদ্র মানুষের আর্থিক স্বচ্ছলতার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিভিন্ন ভাতা চালু করেছেন। ভাতাগুলো সরাসরি উপকারভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

শনিবার (৩ জুন) সকালে মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সহ্রাধিক ভাতা ভোগীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ১’শ টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনা হয়েছে। মীরসরাইয়ে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। যেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে।

ধুম ইউনিয়ন পরিষদের সচিব হাসান আহমেদের উপস্থাপনায় ও চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ধুম ইউনিয়নে ৫৯৪ জনকে বয়স্কভাতা, ২৩৪ জনকে বিধবা ভাতা, ২১৪ জনকে প্রতিবন্ধী ভাতা, ৩৬০ জনকে মাতৃত্বকালীন ভাতা, ৮০ জনকে ভিজিডি চাল, প্রতিবছর দুই ঈদে ২৪০০ জনকে ভিজিএফ চাউল বিতরণ, ৩’শ পরিবারের মাঝে ন্যায্য মূলে চাউল বিক্রি, ৫৮৯ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশনিংয়ের মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রি, অসহায় ও দুঃস্থ মহিলাদের সাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।