নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল অদুদ চৌধুরীর ৪০ তম মৃত্যুবার্ষিকী

৭ জুন, ২০২৩ | ৬:৩৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি

মীরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আবদুল অদুদ চৌধুরীর ৪০ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৩ সালের ৯ জুন তিনি মৃত্যু বরণ করেন। সেই চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলার সাধনপুর গ্রামের মরহুম মো. ইয়াকুব আলী চৌধুরীর ছেলে। প্রথিতযশা শিক্ষাবিদ প্রয়াত মরহুম আবদুল অদুদ চৌধুরী মাসিক মীরসরাই পত্রিকার স্টাফ রিপোর্টার সাজেদা বেগমের বাবা। এবং মাসিক মীরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিনের শ্বশুর। আবদুল অদুদ চৌধুরীর অসামান্য নেতৃত্ব, প্রজ্ঞা, জ্ঞান দূরদশিতা ও জীবন পরিচালনায় দিকনির্দেশনা এখনো তার পরিবার সহ মিরসরাইবাসীকে অনুপ্রাণিত করে। প্রতিনিয়ত তাঁর অস্তিত্ব অনুভব করি সব কর্মে। তার আত্নার মাগফিরাত কামনা করছি পরিবার পরিজন।