রক্তের বন্ধনে মীরসরাই কমিটি গঠন

৬ আগস্ট, ২০২৩ | ১০:১৪ অপরাহ্ণ
রিপোর্ট

মীরসরাইয়ে ফরহাদ মাহমুদ কাউছারকে সভাপতি ও মো. সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে মিরসরাইয়ের ২২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় ৭ টায় উপজেলা মিঠাছরা বাজার এলাকার একটি ভবনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সিনিয়র সহ সভাপতি আশরাফ ভূঁইয়া ফরহাদ, আরাফাত হোসেন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম শুভ, শেখ ফরহাদ, ঈশান নুর, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক আকাশ দাশ, সহ-প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আশরাফ টিটু, সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফ, দপ্তর সম্পাদক ইমরাজ উদ্দিন খান, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রাফি, মহিলা বিষয়ক সম্পাদিকা তাহছিনা আক্তার, সদস্য ইকবাল সুমন, আল মাহমুদ মিঞ্জু ,এ এস আর আশরাফ, মো. নুরউদ্দিন। কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বলেন, 'রক্তের বন্ধনে মীরসরাই শুরু থেকে সামাজিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। দীর্ঘ ৮ বছরে ধরে এ ধরনের কাজ আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। আমাদের পরিকল্পনা রয়েছে নিজেরাই একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’