পানিবন্দি ৪১০ পরিবারের মাঝে খাবার পৌঁছে দিলেন ইউএনও মাহফুজা জেরিন

৮ আগস্ট, ২০২৩ | ৬:০৩ অপরাহ্ণ
রিপোর্ট

মীরসরাইয়ে টানা বৃষ্টিতে পানিবন্দি ৪১০ পরিবারে মাঝে উপজেলা প্রশাসনের শুকনো খবার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার ইছাখালী, খৈইয়াছরা, মীরসরাই সদর ইউনিয়নে এই খাবার বিতরণ করেন। শুকনো খাবারের মধ্যে ছিলো, চিড়া ৫০০ গ্রাম, গুড় ২৫০ গ্রাম, মুড়ি ৫০০ গ্রাম, টোস্ট বিস্কুট ১ প্যাকেট, ড্রাই কেক ১২ টি, স্যালাইন ৫ প্যাকেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২০টি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন জানান, জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার পানিবন্দি ৪১০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও কালকে বৃহস্পতিবারে উপজেলার ৮ টি ইউনিয়নে ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।