উপজেলা পরিষদের ২৮০০ স্যালাইন পেল স্বাস্থ্য কমপ্লেক্স

২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:১৫ অপরাহ্ণ
রিপোর্ট

মীরসরাই উপজেলা পরিষদের ২৮০০ স্যালাইন পেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এই স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়েদেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এসময় তিনি হাসপাতল পরিদর্শন করে বিভিন্ন রোগীদের খোঁজ খবর নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট থাকায় কলেরা ও ডেঙ্গু রোগীদের জন্য এইসব স্যালাইন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা প্রকৌশলী রনী শাহ, ডা. মোহাম্মদ মঈনুল হাসান, সুমন ঘোষ, নাছির উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সরে ইপিআই কবির হোসেন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, উপজেলা পরিষদ থেকে অসহায় ও বিভিন্ন রোগীদের জন্য এইসব স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়ে দিয়েছি। ভবিষ্যৎ আরো স্যালাইন দেওয়া হবে বলে তিনি জানান।