কালভার্টের সাথে হাইচ গাড়ির ধাক্কা-নিহত পুলিশ সদস্য, আহত ৭

২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ
রিপোর্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইচ গাড়ি সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে জাহিদ ইকবাল (৪৬) নামের এক পুলিশের ইন্সপেক্টর নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য রংপুর জেলার রাণীসংকৈল থানার। এই ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরো একটি প্রাইভেটকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা দেয় একটি হাইচ গাড়ি। পরে ঐই হাইচ গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেটকার গাড়ি ধাক্কা দেহ। এতে হাইসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাইসে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিতাকুণ্ডের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, হাইচ গাড়িতে ৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশে যাচ্ছিল। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত সহ হাইচ গাড়িতে থাকা আরো ৭ যাত্রী গুরুতর আহত হয়। নিহত পুলিশ সদস্যের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনাকবলিত গাড়ি দু’টি পুলিশের হেফাজতে রয়েছে।