ঈদে আজম উপলক্ষে মীরসরাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
মহান আল্লাহ তায়ালার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলী ও দোজাহানের সর্বকল্যাণ এবং মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে ১২ই রবিউল আউয়াল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মীরসরাই উপজেলার বারইয়ারহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সভাপতিত্ব করেন সংগঠনের মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক জনাব রেজাউল করিম, এতে উপস্থিত ছিলেন, মাওলানা জামশেদ আলম, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা সিরাজ মিয়াজি, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব, আব্দুল আওয়াল, শরীফুল আলম, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, আশ্রাফুল আলম, মোস্তফা আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহ তায়ালা সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। বক্তারা আরো বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান,সকল গুন,সকল কল্যাণের উৎস। মহান রাসুলই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ,সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না,তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা-অবিচার-শোষন-সন্ত্রাস-পাশবতা-দস্যুতা-স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়। সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই। তিনি প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহবান জানান।
