নৌকার সমর্থক সাজেদ উপর হামলা

৭ জানুয়ারি, ২০২৪ | ১:০০ অপরাহ্ণ
রিপোর্ট

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকার সমর্থক সাজেদ হোসেনকে (১৮) পিটিয়ে জখম করেছে ঈগল প্রতীকের সমর্থকরা। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মীরসরাই পৌরসদরের কবির মেমোরিয়াল বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত নৌকার সমর্থক সাজেদ হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের বাড়ির সামনে তার কর্মীরা চুরি, রামদা নিয়ে দাড়িয়ে আছে। কেন্দ্রে ভোট দিতে আসলে আমাকে অটো রিক্সা থামিয়ে বেদম মারধর করে। অটো রিক্সাটি ভেঙ্গে পেলে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জয়া দে জানান, সাজেদ নামের একজন চিকিৎসা নিতে আসছে। তার পায়ে ও ডান হাতে প্রচন্ড আঘাত পেয়েছে। মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।