ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুলের উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপন
২৩ এপ্রিল, ২০২৪ | ৬:১৪ অপরাহ্ণ
রিপোর্ট
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলামের উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপন করেছেন মীরসরাই সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার সড়কের পাশে এসব গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম জানান, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে বিভিন্ন স্থানে এসব গাছের চারা রোপন করা হচ্ছে।
