উপজেলা চেয়ারম্যান প্রার্থী নয়নের প্রচারণায় যুবলীগ নেতা মিঠুর ৫০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায়

২৮ এপ্রিল, ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ
রিপোর্ট

মীরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন নয়নের প্রচারণায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর নেত্বেতে হাজার নেতাকর্মী নিয়ে ৫০০ মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা ও শোভাযাত্রা করেছেন। শনিবার (২৭ এপ্রিল) দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট থেকে বারইয়ারহাটে গিয়ে এই শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার আ. লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা এনায়েত হোসেন নয়নের কাপ-পিরিচ প্রতীক ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেন। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের কাপ পিরিচ সমর্থনে উপজেলা যুবলীগ আগামী ৮ মে দিনভর মাঠে থাকবে। এনায়েত হোসেন নয়নকে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবে নেতাকর্মীরা।