ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুলের গণসংযোগ করলো মামুন মেম্বার
৫ মে, ২০২৪ | ১১:৩০ অপরাহ্ণ
রিপোর্ট
মীরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম (চশমা) প্রতীকের গণসংযোগ করলো সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন। রবিবার (৫ মে) দিনব্যাপী মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম সহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম পুরো উপজেলায় ব্যাপক সাড়া জাগিয়েছেন। সব সময় সাধারণ মানুষের পাশে থেকে মানুষকে সহযোগীতা করে আসছে। এইছাড়াও তিনি নির্বাচিত হলে স্মার্ট উপজেলা নির্মিত হবে বলে ধারণা করছেন এই উপজেলার সাধারণ মানুষ। ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার নেতা সাইফুল ইসলাম আমার অংকার। তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। এই উপজেলা নির্বাচনে চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। ইনশাআল্লাহ তিনি বিপুল ভোটে জয় হবেন।
