পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়নের পক্ষে মতবিনিময়
৫ মে, ২০২৪ | ১১:৫৩ অপরাহ্ণ
রিপোর্ট
মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ) প্রতীকের পক্ষে মীরসরাই পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীরা মতবিনিময় করেছেন। রবিবার (০৫ মে) রাতে পৌরসভার শিতাপুকুর এলাকায় নয়নের নির্বাচনী অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌর মেয়র গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনসহ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতাকর্মীরা বলেন, এনায়েত হোসেন নয়ন টানা দুইবার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এলাকায় বেপক উন্নয়ন করেছেন তিনি। সব-সময় অসহায় মানুষের পাশে দাড়ান। তাই আগামী ৮মে কাপ পিরিচ প্রতীকে এনায়েত হোসেন নয়নকে বিপুল ভোটে জয় করে পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।
