ত্রাণ বিতরণ করল বনবিভাগ

২৬ আগস্ট, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ
রিপোর্ট

মীরসরাইয়ে বন্যাদুর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে মীরসরাই বনবিভাগের কর্মকর্তারা। সোমবার (২৬ আগস্ট) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগরে। বন্যাকবলিত গ্রামে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। এসময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ, মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণের সময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ জানান, বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে রয়েছে বনবিভাগ। প্রথমে ৩০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বনবিভাগ সব সময় অসহায় মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।