বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কনক ভূঁইয়া

২৯ আগস্ট, ২০২৪ | ৮:১১ পূর্বাহ্ণ
রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মীরসরাইয়ে বন্যাদুর্গত এলাকায় বানভাসী  মানুষের মাঝে খাবার বিতরণ করছে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুর মোরশেদ কনক ভূঁইয়া। বুধবার (২৮ আগস্ট) রাতে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আশা বানভাসী  মানুষের মাঝে এই খাবার বিতরণ করেন তিনি। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ৯নং মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুফিজ উদ্দীন মিয়াজি, সাবেক সভাপতি আনোয়ারুল হক, মিঠাছরা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি মহিউদ্দিন, ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন মিয়াজি, মীরসরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার জাহিদ, ৮নং ইউনিয়ন বিএনপি নেতা খোকা, নজরুল ইসলাম, উপজেলা সাবেক ছাত্রদল নেতা তৌহিদ, ৮নং ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, ৯নং ইউনিয়ন বিএনপি নেতা বাহার উল্যাহ, আশরাফুল, মনির উদ্দিন, যুবদল নেতা সোহেল মাসুদ আনসার, শাহাদাৎ হোসেন, সুজন, শিমুল, সুমন খাঁন, ফরহাদ আলী, তৈয়ব আলী, উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম, ৯নং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, সদস্য মো. ওসমান, আমজাদ বাবু, হান্নান শাহ্, ৯নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন, ছাত্র দলের নেতা সরোয়ার জাহান, সরোয়ারসহ আরো অনেক বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুর মোরশেদ কনক ভূঁইয়া বলেন, বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে দাড়ায়। আগামীতেও থাকবে। বানবাসী অসহায় মানুষদের পাশে সহযোগিতা করার জন্য বিএনপি সব নেতাকর্মীকে ধন্যবাদও জানান তিনি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নেতাকর্মীকে বানভাসী মানুষের পাশে থাকার আহ্বানও জানান তিনি। উল্লেখ্য, মনজুর মোরশেদ কনক ভূঁইয়া বন্যা হওয়ার পর থেকে বন্যাদুর্গতদের নগদ অর্থ দিয়ে সহযোগীতা করে আসছে। এছাড়াও বিভিন্ন সময় অসহায় দুস্থ মাঝে ত্রাণ দিয়ে আসছে।