মায়ানীতে জামায়াতের কর্মী সম্মেলন

৩১ আগস্ট, ২০২৪ | ৭:৪৩ অপরাহ্ণ
রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাইয়ের ১৩নং মায়ানী ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ৭টায় উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের কর্মী পরিষদের সদস্য আবদুল কুদ্দুস। জামায়াতে ইসলামীর মায়ানী ইউনিয়নের সভাপতি মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির। এসময় মীরসরাই উপজেলা ও ১৩ নং মায়ানী ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মানের বাংলাদেশের সকল মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ।