“রক্তের বন্ধনে মীরসরাই” নগদ সহায়তা পেলো ১৭ পরিবার
বন্যা পরবর্তী গৃহ পুর্নবাসনের লক্ষ্যে রক্তের বন্ধনে মীরসরাই উদ্যোগে ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে ১৭ টি সনাতনী ধর্মের পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন রক্তের বন্ধনে মীরসরাইয়ের সভাপতি ফরহাদ মাহমুদ কাউসার, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আশরাফুল টিটু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হেসেন রবিন, সহ কার্যকরী পরিষদের সদস্য তোহিদ প্রমুখ।
সংগঠনের সভাপতি ফরহাদ মাহমুদ কাউসার জানান, দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাড়িয়েছে রক্তের বন্ধনে মীরসরাই। বন্যার শুরু থেকেই সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্থদের তালিকা কওে পুর্নবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সংগঠন।
