যুবদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৪ নভেম্বর, ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ
রিপোর্ট

মীরসরাইয়ে যুবদলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে মীরসরাই সদর ইউনিয়ন বিএনপি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে মিঠাছরা বাজারে সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেনের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, মো. আজমল, মো. বাদশা, মিঠানালা ইউনিয়ন বিএনপি  যুগ্ম আহ্বায়ক তারেক মেম্বার, যুগ্ম আহ্বায়ক মোশাররফ, মীরসরাই সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু ছালেক সোহেল, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামশেদ, উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তারেক, মীরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ফয়সাল, মীরসরাই সদর  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, মীরসরাই সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার, আরিফ, সদস্য সোহেল, তারেক, জাহাঙ্গীর, কাটাছরা ইউনিয়ন যুবদলের নেতা নাজিমসহ সদর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।