মীরসরাই সদর ইউনিয়নে জামায়াতে ইসলামীর পূর্নাঙ্গ কমিটি গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মীরসরাই সদর ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মোঃ ফারুক। সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা মাওলানা মোঃ নোমান ফারুক। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় মজলিসে শুরা ও কর্মপরিষদের সভায় মীরসরাই সদর ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা ফারুকের সভাপতিত্বে কর্মপরিষদের বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার উল্ল্যাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক মীরসরাই সদর ইউনিয়নের খাদেম অধ্যাপক মোঃ শফিকুল আলম শিকদার প্রমুখ। কর্মপরিষদে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল হাই, অফিস সম্পাদক মাওলানা মোঃ শেখ ফরিদ, বায়তুল মাল সম্পাদক এস এম আহাদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মাদ উল্লাহ্ মামুন, শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, যুব উন্নয়ন সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন, আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি মাস্টার মোঃ ইলিয়াস হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ সভাপতি সার্ভেয়ার মোঃ জিয়া উদ্দীন।
