শীতার্তদের মাঝে ফখরুল ইসলাম খান সি.আই.পি’র কম্বল বিতরণ

৫ জানুয়ারি, ২০২৫ | ৩:৩২ অপরাহ্ণ
রিপোর্ট : মাসিক মীরসরাই

মীরসরাইয়ে শীতার্তদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করেছে ফখরুল ইসলাম খান (সি. আই. পি)। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনকে এই কম্বল বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, ভূমি কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, সাবেক উপজেলা জামায়াতে ইসলামী আমীর আলহাজ্ব নুরুল কবিরসহ এফ. আই. কে প্রোপার্টিজের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। ফখরুল ইসলাম খান (সি. আই. পি) বলেন, ‘শীতার্তদের জন্য প্রতিদিন দুই হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। আজকের কম্বলগুলা উপজলো প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন,‘মীরসরাইয়ে প্রচন্ড শীত পড়তেছে। উপজেলার অসহায় পরিবারদের মাঝে এ কম্বলগুলা বিতরণ করা হবে।’