যুবদল নেতা রিয়াদের সহযোগীতায় চাষের পানি পেলো কৃষকরা

৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:২৪ অপরাহ্ণ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক

মহামায়া সেচ প্রকল্পের পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছিল স্থানীয় তালবাড়িয়া ওয়ার্লেস এলাকায়। সেখানকার লোকজনের বিরুদ্ধে খালের মধ্যে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগ উঠেছিল। যার কারণে মীরসরাই পৌর এলাকা ৫০০ থেকে ৬০০ একর কৃষি জমিতে পানির অভাবে ধান চাষ ব্যাহত হচ্ছিল। পরে এই সমস্যা নিয়ে কৃষকরা স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেনের দারস্থ হন। যুবদল নেতা রিয়াদ তিনি স্বউদ্যোগে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তা সাথে যোগাযোগ করে খালের মধ্যে দেয়া বাঁধ সরিয়ে পানিপ্রবাহ স্বাভাবিক করে দেন। এতে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হয়। এতে হাসি ফুটেছে দিশেহারা কৃষকের মুখে। কৃষকরা জানান, বিষয়টি স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেনের দারস্থ হলে তিনি তাদের সমস্যার কথা শুনে স্বউদ্যোগে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি কৃষকদের নিয়ে মহামায়া সেচ প্রকল্পের পানি উজানে বাঁধ কেটে পানির প্রবাহ ঠিক করে দেন। এতে খালের পানি প্রবাহ স্বাভাবিক রূপ নেয়৷ স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, ‘মীরসরাই পৌরসভা এলাকার প্রায় আড়াইশ কৃষক পানির অভাবে বোরো ধান চাষ করতে পারছিলেন না। আমি স্থানীয় নেতা জাহিদ ভাইয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এ সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করি। এখন খালে পানির প্রবাহ স্বাভাবিক থাকায় কৃষকদের বোরো চাষ করতে আর কোনো অসুবিধা থাকবে না। মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, শুষ্ক মৌসুমে উজানের কৃষকরা খালে বাঁধ দিয়ে পানি আটকে নিজেদের জমি চাষ করেন। এতে করে দূরবর্তী এলাকার কৃষকদের পানি পেতে অসুবিধা হতো । এমনটি হওয়া উচিত না। এমন একটি সমস্যা দেখা দিয়েছিলো মিরসরাই পৌরসভা এলাকায়। তবে সেটি সমাধান করে দেয়া হয়েছে। খালের পানি প্রবাহ এখন স্বাভাবিক রয়েছে।