আইরিন খন্দকার পারভীনের উদ্যোগে ২শ’পরিবারের মাঝে মাংস বিতরণ
মীরসরাইয়ে হতদরিদ্র ২শ’পরিবারের মাঝে জবাই করা গরু মাংস বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) উপজেলার করেরহাট ইউনিয়নে বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক খন্দকারের বাড়িতে এই মাংস বিতরণ করা হয়। ওবায়দুল হক খন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশন তত্ত্বাবধানে স্থানীয় বিএনপির সংসদ সদস্য প্রার্থী আইরিন খন্দকার পারভীনের উদ্যোগে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাজান ফারুক, জোরারগঞ্জ ইউনিয়নের যুবদলের আহবায়ক শাহাজান ফারুক, সাবেক ইউপি সদস্য বিলায়েত হোসেন সিরাজ, পৌর যুবদর নেতা মঞ্জুর হোসেন, মো. কামাল। মাংস বিতরণের সার্বিক দায়িত্বে থাকা মঞ্জুর হোসেন সুমন জানান, এলাকার হতদরিদ্র মানুষদের সব সময় সাহায্য সহযোগীতা করেছেন বিএনপির নেত্রী আমেরিকার প্রবাসী আইরিন খন্দকার পারভীন। রমজান উপলক্ষে এলাকার হতদরিদ্র মানুষগুলা যাতে শান্তিতে ভাত খাইতে পারে, সে জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।
