বিএসআরএম কারখানার ঢেউটিন চুরির অভিযোগ
মীরসরাইয়ে বিএসআরএম কারখানার জায়গা ঘেরা দেওয়ার ১২১ টি ঢেউটিন চুরি হয়েছে। গত শনিবার (৩১ মে) টিন চুরির ঘটনায় স্থানীয় জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে কারখানার এক কর্মকর্তা। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বিএসআরএম কোম্পানীর আওতাধীন বাংলাদেশ এগ্রিকালচার প্রোডাক্ট লিমিটেডের জায়গা বেড়া দেওয়ার জন্য ১২১ টি ঢেউটিন রাখা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। অজ্ঞাত চোরেরা রাতের আধারে টিন গুলো চুরি করে নিয়ে যায়। এবিষয়ে বিএসআরএম কোম্পানীর বি. এ. পি. এল কৃষি ইনচার্জ মো. আল আমিন জানান, চোরের দল রাতের আধারে ঢেউটিন গুলো চুরি করে নিয়ে যায়। এর আগে কারখানার শ্রমিকদের ঘরের ছাউনির লোহার এঙ্গেল খুলে নিয়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়াতায় এনে বিচারের দাবি করেন তিনি। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বিএসআরএম কোম্পানীর টিন চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
