শাহীদ চৌধুরীর নেতৃত্বে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ

১৫ আগস্ট, ২০২৫ | ৮:১৫ অপরাহ্ণ
রিপোর্ট : মাসিক মীরসরাই

মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮০টি বৃক্ষ রোপণ রোপন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার বড়তাকিয়ায় ইকোনোমিক জোন সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি ৮০টি গাছ রোপণ করা হয়।
এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই পরিবেশ সংরক্ষণ ও সুস্থ সমাজ গঠনে সকলে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচির মাধ্যমে আমরা নিরাপদ মিরসরাই গড়তে এক লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এটি কেবল কার্বন ড্রাই অক্সাইড কমিয়ে পরিবেশকে সমৃদ্ধ করবে না, বরং আগামী প্রজন্মের জন্যও একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।”
বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হওয়ার পর দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।