ঠাকুরদিঘীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:১৮ অপরাহ্ণ
রিপোর্ট মাসিক মীরসরাই

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে একটি প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোলাম সরোয়ার (৪২) ও তার মেয়ে শিশু মুসকান (৩) ও মো. সাগর (৩০)। আহতরা হলেন- নিহত গোলাম সরোয়ার স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহম্মেদ ইমতিয়াজ (৯), ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)। সবাই ঢাকা উত্তরা ১০ নং সেক্টরের বাসিন্দা। নিহতের গোলাম সরোয়ার শ্যালক নাজমুল হোসেন জানান, পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। একটি পরিবার নিমেষে শেষ হয়ে গেছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, প্রাইভেটকার চালকের চোখে ঘুম ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে প্রাইভেটকারটি ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।