মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক

১১ জানুয়ারি, ২০২৬ | ২:৩২ অপরাহ্ণ
আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন

অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে আমাকে আজ মাসিক মীরসরাই পত্রিকার জন্য সম্পাদকীয় লিখতে হচ্ছে। গত তিন বছর আগেও সম্পাদকীয় লিখেছেন পত্রিকার সম্পাদক আমার বড় ভাই মুহাম্মদ নিজাম উদ্দিন। তিনি ১১ জানুয়ারী ২০২৩ইং ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আনুষ্ঠানিকতা শেষে ১৪ জানুয়ারী সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্পাদকের মৃত্যুতে সম্পাদনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। তৃতীয় প্রয়াণ দিবসে মরহুমের জন্য উপজেলার সাংকবাদিক সমাজ বিভিন্ন কর্মসূচি পালন করতেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরাবরের মত পাঠকদের সহযোগিতা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশ করছি।