তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা

১৩ জানুয়ারি, ২০২৬ | ৬:৫০ অপরাহ্ণ
রিপোর্ট মাসিক মীরসরাই

তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তিনি তার বক্তব্যে তারুণ্যের শক্তি, নেতৃত্ব ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ।

মতবিনিময় সভায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম) ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদের সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মীরসরাইয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় সাইদ হাসান অভি, তানবীর আহম্মদ তারেক, নিছার উদ্দিন মাহমুদ, নাজমুল হাসান, শাখাওয়াত হোসেন রিমন, লকিউতুর রহমান নিশান, মিনহাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, হৃদয় ভূঁইয়া, মিনহাজ শাকিল, তৌসিফ নুর নবী, মেহরাজ হাবিব চৌধুরী, মুগ্ধ দে, আব্দুল মুক্তাদির আদিল, হক আজওয়ান আবরার, মঈদুল হাসান রাফি, কাজী আনোয়ার উল্লাহ শাকিল, রিয়াদ হোসেন ও রুবায়েত মাহমুদ।

সবশেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।