ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন

১৯ মার্চ, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দে প্রতিটি প্রাণে ছড়িয়ে পড়বে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির চেতনা। ঈদ আমাদের পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।

এই আনন্দঘন মুহূর্তে তিনি সবাইকে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান। সেইসঙ্গে তিনি মীরসরাই বাসীর সার্বিক কল্যাণ কামনা করেন।