পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন

২২ মার্চ, ২০২৬ | ১২:১১ পূর্বাহ্ণ
রিপোর্ট মাসিক মীরসরাই

মীরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামের মুহুরী পাড়ায় সমাজ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ মার্চ) রাতে উপস্থিত ২৮ জনের সম্মতিতে আগামী দুই বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট এ সমাজ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সদস্যরা হলেন, নজরুল ইসলাম লিটন, জামশেদ আলম, হজ্জাতুল ইসলাম, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, মো. হারুন উর রশিদ, ফিরোজ খাঁন।

সদস্যরা হলেন, আবু সালেক সোহেল, ইকবাল হোসেন জীবন, ইশতিয়াক নাঈম, আবু বক্কর, সাহিদুল ইসলাম। এতে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবে রফিকুল ইসলাম।

নজরুল ইসলাম লিটন বলেন, জাফরাবাদ গ্রামের মুহুরী পাড়ার আলেদা একটি ঐতিহ্য রয়েছে। সমাজের শৃঙ্খলা ফেরাতে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি করা হয়েছে। আসা করা যায় সমাজে আর কোন বিশৃঙ্খলা থাকবেনা। মাদক, বাল্যবিবাহ বন্ধসহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নতুন কমিটি ভূমিকা রাখবে।