আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই
৩১ মার্চ, ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ণ
রিপোর্ট মাসিক মীরসরাই
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন চেনু মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) । সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বিশেষায়িত হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় জমিয়াতুল ফালাহের ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর মীরসরাইয়ের মহাজনহাট স্কুল মাঠে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
