সাহাবুদ্দিনকে অভিনন্দন আবদুল হামিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:২৯ 231 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:২৯ 231 ভিউ
Link Copied!

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার বিকালে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে এই অভিনন্দন জানিয়েছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান।

প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। পরে নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হচ্ছে। তার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে অধিষ্ঠিত হবেন মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত