সুফিয়া রোড়ে সিএনজির গ্যাস নিতে এসে মৃত্যুর মুখে ৫ ড্রাইভার

রিপোর্ট
আপডেটঃ ৮ মার্চ, ২০২৪ | ১০:৪৫ 703 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৮ মার্চ, ২০২৪ | ১০:৪৫ 703 ভিউ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সুফিয়া রোড় এলাকায় দাড়িয়ে থাকা ৫টি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়েছে কাভার্ডভ্যান। এতে সিএনজি অটো রিক্সাতে থাকা ৫ ড্রাইভার গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার গুলিস্থান ফিলিং স্টেশনের পাশে এই দূর্ঘটনা ঘটে।

আহত সিএনজি অটোরিক্সার ড্রাইভাররা হলেন, মো. আলাউদ্দিন (৫২), মো. হানিফ (৫১), মো. তারেক (২৫)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

সিএনজি অটোরিক্সার ড্রাইভার মো. আলাউদ্দিন বলেন, ‘গাড়িতে গ্যাস নিতে গুলিস্থান ফিলিং স্টেশনে আসি। পাম্পে অতিরিক্ত সিএনজি থাকায় মহাসড়কের পাশে লাইনে দাড়িয়ে থাকি। পেছন থেকে কাভার্ডভ্যান এসে ধাক্কা দিলে সিএনজি থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পাই। নতুন নিয়েছে গাড়িটি । এখনো কিস্তি শেষ হয়নাই। গাড়িটি ভেঙ্গে শেষ হয়ে গেছে। পাম্পে পর্যাপ্ত জায়গা থাকলে এমন দূর্ঘটনা হতো না।’

বিজ্ঞাপন

গুলিস্থান ফিলিং স্টেশনের পরিচালক মো. সেলিম বলেন, আমি বাড়িতে আছি। কি ভাবে দূর্ঘটনা হয়েছে জানি না। এই কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি গুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই” — এমপি নুরুল আমিন ইঞ্জি. মোশাররফ হোসেনের কন্যা ডা. সামিনা আজমের হৃদয়বিদারক খোলা চিঠি হাজী গণি আহমদের বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প মীরসরাইয়ে দাম বেড়েছে নির্মাণসামগ্রীর, স্থবির উন্নয়নকাজ অর্থনৈতিক অঞ্চলে নির্মমভাবে কুপিয়ে হরিণ হত্যা মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী