জিয়া উদ্দিন সিআইপির উপহার পেল ৫০০ দুস্থ পরিবার

ইকবাল হোসনে জীবন
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৪ | ৩:৩৬ 555 ভিউ
ইকবাল হোসনে জীবন
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৪ | ৩:৩৬ 555 ভিউ
Link Copied!

সকালে ভোরের সূর্য যখন মেঘাচ্ছন্ন দমকা বাতাস বইছে প্রকৃতিতে তখন বৃদ্ধ, নারী-পুরুষরা ভীড় জমিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার ওচমানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার হতদরিদ্র ৫০০ দুঃস্থ মানুষের মাঝে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মীরসরাই উপজেলার দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব সামগ্রী পেয়ে সপ্তাহখানেক তাদের কষ্টের কিছুটা লাগব হবে বলে আশা করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতি পরিবারকে চাল, আলু, তেল, চিড়া, ছোলা, সেমাই, দুধ চিনি ও মুড়িসহ ১১ আইটেমের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ শেখ মোহাম্মদ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল্লাহ চৌধুরী, সদস্য মহি উদ্দিন নিজামী,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিরাজ, সংযুক্ত আরব আমিরাত মীরসরাই সমিতির প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. হাসানসহ ওচমানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত