জনগণের কাছে আতঙ্কের নাম আওয়ামী লীগ: বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪১ 277 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:৪১ 277 ভিউ
Link Copied!

বিএনপি দাবি করেছে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে ৪৫ ‘গায়েবি’ মামলা ও তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে সোমবার সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, ভিপি জয়নাল আবেদীন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

প্রিন্স বলেন, এসব মামলায় এজাহারভুক্ত আসামি এক হাজার ৭০৬ জন, অজ্ঞাত আসামি চার হাজার ৫১৭ জন। এ ছাড়া, সারা দেশে ছয় শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১৫ জন। পুরোনো মামলায় অজ্ঞাত আসামি দেখিয়েও সারা দেশে গ্রেফতার ও হয়রানি অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ এখন জনগণের কাছে ভয়াবহ আতঙ্কের নাম।

বিজ্ঞাপন

প্রিন্স অভিযোগ করে বলেন, শুধু গ্রেফতারই নয় সিরাজগঞ্জ, ফেনী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীসহ সাধারণ মানুষের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের ছত্রছায়ায় হামলা, ভাঙচুর, লুটপাট অব্যাহত রেখেছে আওয়ামী সন্ত্রাসীরা। ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামগঞ্জে বিএনপির নেতাকর্মীদের তালিকা নিয়ে থানায় হাজির হয়ে পুলিশের ওপর চাপ প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য।

তিনি বলেন, ইউনিয়নে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসন ব্যাপক দমন-নিপীড়ন চালিয়েছে। কর্মসূচি ঘোষণার পর থেকেই সর্বত্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও হুমকি দেওয়া হয়। ইউনিয়ন পদযাত্রা হলেও শহরের নেতাকর্মীদেরও এই হয়রানি ও গ্রেফতার থেকে ছাড় দেওয়া হয়নি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিতে হামলা ও বেপরোয়া গণগ্রেফতার চালানো হচ্ছে। আওয়ামী অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে আবারও বেআইনি পন্থায় আঁকড়ে রাখতে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের পুরোনো খেলায় মেতে উঠেছে। সারা দেশ থেকে গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে একই সঙ্গে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারসহ হয়রানি বন্ধের আহবান জানান প্রিন্স।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দুই মাসের বেশি সময় ধরে কারাগারে ভীষণ অসুস্থ জানিয়ে প্রিন্স আরও বলেন, তাকে বিশেষায়িত কোনো হাসপাতালে সুচিকিৎসা প্রদানের জন্য দাবি উপেক্ষা করে সরকার তার প্রতি অমানবিক আচরণ করছে। আবারও রিজভীকে অবিলম্বে কোনো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে রুহুল কবির রিজভীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত