ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল: নিউজিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩১ 178 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩১ 178 ভিউ
Link Copied!

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার জরুরি অবস্থা জারি করা হলো। ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি হামলা এবং ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেশটিতে এমন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টি ও বাতাসের কারণে শত শত ফ্লাইট বাতিল করা করেছে কতৃপক্ষ। দমকা হওয়া, প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে। কিছু এলাকায় ভূমিধ্বসে বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তা পানিতে তলিয়ে গেছে। মোবাইল ফোন পরিষেবাও বন্ধ আছে কিছু এলাকায়।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সাংবাদিকদের বলেন, ‘নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অনেক বাড়িঘর বিদ্যুৎহীন হয়েছে, দেশজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।’

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি জরুরি অবস্থা জারি করেন। ম্যাকআন্টলি বলেন, ‘এটি ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ। এ ঝড়ে বেশিরভাগ প্রভাব পড়ছে পূর্ব আইল্যান্ডে।’

তিনি আরো বলেন, আজ মঙ্গলবারও পুরো দেশে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। ফলে জরুরি পরিষেবা সংস্থাগুলোর সেবায় বিঘ্ন ঘটতে পারে।

নিউজিল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটসার্ভিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিউজিল্যান্ডের উত্তরে আঘাত হানার পরে, অকল্যান্ড এবং আশেপাশের অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বন্যা হওয়ার কয়েক সপ্তাহ পরে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পূর্ব অকল্যান্ডে একটি বাড়ি ধসে পড়ে একজন ফায়ারকর্মী গুরুতর আহত হয়েছেন। অপর এক কর্মী নিখোঁজ আছেন বলে জানান।

বিজ্ঞাপন

সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন।

সূত্র : বিবিসি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত