ঢাকায় ভারতের নতুন পররাষ্ট্র সচিব

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫৫ 169 ভিউ
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৫৫ 169 ভিউ
Link Copied!
প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আজ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৮টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় এলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল সাড়ে ৩টায় বিনয় মোহন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য শেখ হাসিনার কাছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও তিনি ঢাকা-দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন। এরও আগে দুই পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুপুরে তার সম্মানে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বিনয় মোহন।

বিজ্ঞাপন

এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। বুধবার রাতে তার সম্মানে ভারতীয় হাইকমিশনারের দেওয়া নৈশভোজে অংশ নেবেন কোয়াত্রা। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ভারতীয় পররাষ্ট্র সচিবের বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই” — এমপি নুরুল আমিন ইঞ্জি. মোশাররফ হোসেনের কন্যা ডা. সামিনা আজমের হৃদয়বিদারক খোলা চিঠি হাজী গণি আহমদের বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প মীরসরাইয়ে দাম বেড়েছে নির্মাণসামগ্রীর, স্থবির উন্নয়নকাজ অর্থনৈতিক অঞ্চলে নির্মমভাবে কুপিয়ে হরিণ হত্যা মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী