নবী-রাসুলদের স্মৃতিধন্য মসজিদুল আকসা

প্রতিনিধি
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:০৪ 131 ভিউ
প্রতিনিধি
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:০৪ 131 ভিউ
Link Copied!

ইসলামের তৃতীয় সম্মানিত স্থান ফিলিস্তিনের মসজিদুল আকসা বা আল-আকসা মসজিদ। কোরআন ও হাদিসে নবী-রাসুলদের স্মৃতিবিজরিত এই স্থান নিয়ে বৈশিষ্ট্যের কথা এসেছে। নিম্নে এ মসজিদের সাতটি মর্যাদার কথা তুলে ধরা হলো।

এক. বরকতময় স্থান : মহান আল্লাহ বাইতুল মাকদিস ও এর আশপাশের অঞ্চলকে বিশেষভাবে বরকতপূর্ণ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন, যার আশপাশ আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ১)

দুই. ইসরা ও মিরাজের ঘটনা : মহানবী (সা.) মিরাজের রাতে জিবরাইল (আ.)-এর সঙ্গে মক্কা থেকে মসজিদুল আকসায় এসেছিলেন। এখানে তিনি নবীদের সঙ্গে নামাজ পড়েন। অতঃপর সাত আসমানে ভ্রমণ করেন। ইরশাদ হয়েছে, ‘পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছেন, যার আশপাশ আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ১)

বিজ্ঞাপন

তিন. মুসলিমদের প্রথম কিবলা : ইসলামের প্রথম যুগে মুসলিমদের কিবলা ছিল বাইতুল মাকদিস। দ্বিতীয় হিজরির শাবান মাসে মক্কার পবিত্র কাবাঘরকে কিবলা করা হয়। তখন রাসুল (সা.) সাহাবিদের নিয়ে মদিনার মসজিদে বনু সালামায় জোহর বা আসরের নামাজ পড়ছিলেন। দুই রাকাতের পর আল্লাহর নির্দেশে বাকি নামাজ কাবার দিকে ফিরে পড়া হয়। তাই মসজিদটি মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে পরিচিত। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘মহানবী (সা.) মক্কায় পবিত্র কাবার সামনে থাকাবস্থায় বায়তুল মুকাদ্দিসের দিকে মুখ করে নামাজ পড়েন। মদিনায় হিজরতের পর দীর্ঘ ১৬ মাস সেদিকে ফিরেই নামাজ পড়েন। অতঃপর মুসলিমদের কিবলা পরিবর্তন করে পবিত্র কাবা করা হয়।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২৮৩৬)

চার. পৃথিবীর দ্বিতীয় মসজিদ : পবিত্র মসজিদুল হারামের পর মসজিদুল আকসাকে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ মনে করা হয়। আবু জর গিফারি (রা.) বর্ণনা করেছেন, আমি জিজ্ঞাসা করি, হে আল্লাহর রাসুল, দুনিয়ায়  প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেন, ‘মসজিদুল হারাম।’ আমি আবার জিজ্ঞাসা করি, তারপর কোনটি? তিনি বললেন, ‘মসজিদুল আকসা।’ আমি জিজ্ঞাসা করি, উভয়ের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? তিনি বললেন, ‘৪০ বছর।’ (বুখারি, হাদিস : ৩১১৫)

পাঁচ. নামাজ আদায়ে পাপ মোচন ও বেশি সওয়াব : মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পর মসজিদুল আকসায় নামাজ আদায়ে বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মসজিদে হারামে এক রাকাত নামাজ এক লাখ নামাজের সমান। আমার মসজিদে (মসজিদে নববী) এক রাকাত নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ পাঁচ শ নামাজের সমান।’ (মাজমাউজ জাওয়াইদ : ৪/১১)

বিজ্ঞাপন

ছয়. তিন মসজিদের উদ্দেশে ভ্রমণ : হাদিসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ ও মসজিদুল আকসার উদ্দেশে ভ্রমণের কথা বর্ণিত হয়েছে। আবদুল্লাহ বিন উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘(ইবাদতের উদ্দেশ্যে) তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। মসজিদুল হারাম, আমার এই মসজিদ ও মসজিদুল আকসা।’ (মুসলিম, হাদিস : ৮২৭)

সাত. সত্যবাদী দলের অবস্থান : আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল, তারা কোথায় থাকবেন? রাসুল (সা.) বললেন, ‘তারা বায়তুল মাকদিস এবং তার আশপাশে থাকবেন।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২১২৮৬)

তালহা হাসান/মাসিক মীরসরাই

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত