মীরসরাইয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মিঠাছরা উচ্চ বিদ্যালয়

রিপোর্ট
আপডেটঃ ২ মে, ২০২৪ | ২:২৮ 301 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২ মে, ২০২৪ | ২:২৮ 301 ভিউ
Link Copied!

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মীরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়। ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এই বিদ্যালয়টি। ফলাফলের দিক দিয়েও শতভাগ পাশ করে উত্তীর্ণ হয়েছে বিগত সময়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগীতায় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহেদ হোসেন বলেন, বিদ্যালয়টি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রমীধর্মী। এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জামশেদ আলম স্যারসহ সব শিক্ষক খুবই আন্তরিক। তারা নিজের ছেলে-মেয়ের মতো করে শিক্ষার্থীদের পড়াশোনা করাচ্ছেন। বিদ্যালয়ের ভেতরের পরিবেশ অত্যন্ত মনোরম। শিক্ষকদের কঠোর পরিশ্রমে আজ বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গৌরব অর্জন করেছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম বলেন, বিদ্যালয়টি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম চলে আসছে। বর্তমানে বিদ্যায়লটিতে ১০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করেছে। এটা অত্যন্ত গর্বের বিষয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল্লাহ দিদার বলেন, বিদ্যালয়টির সব শিক্ষার্থীদের অভিভাবক, প্রধান শিক্ষক, শিক্ষিকাসহ স্থানীয়দের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। এজন্য বিদ্যালয়ের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই” — এমপি নুরুল আমিন ইঞ্জি. মোশাররফ হোসেনের কন্যা ডা. সামিনা আজমের হৃদয়বিদারক খোলা চিঠি হাজী গণি আহমদের বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প মীরসরাইয়ে দাম বেড়েছে নির্মাণসামগ্রীর, স্থবির উন্নয়নকাজ অর্থনৈতিক অঞ্চলে নির্মমভাবে কুপিয়ে হরিণ হত্যা মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী