শিবিরের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের প্রীতি সমাবেশ

রিপোর্ট
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৪ | ৮:৪২ 99 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৪ | ৮:৪২ 99 ভিউ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামের মীরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ শাখা আয়োজিত সাবেক বর্তমান দায়িত্বশীলদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নিজামপুর প্রিন্স চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে নিজামপুর সাথী শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রায়হান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মো. মোবারক হোসাইন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই থানার আমীর নুরুল কবির। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সাবেক সভাপতি কুতুব উদ্দীন শিবলি, মিছবাহুল আলম, উপজেলা জামায়াতের সাবেক আমীর নুরুল করিম। এতে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার সাবেক বর্তমান অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

বিজ্ঞাপন

প্রীতি সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৫ বছরে জামায়াত শিবিরের অনেকে নেতা-কর্মীকে খুন করা হয়েছে, হামলা করেছে, মামলা করেছে। কিন্তু আমরা সংগঠনের সীদ্ধান্ত অনুযায়ী সবাইকে ক্ষমা করে দিয়েছি। যারা আমাদের ক্ষতি করেছে ওই সকল লোকের ঘরে ঘরে শিবির কর্মী তৈরি করা হবে বলে জানান তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত