বন্যা আক্রান্ত মানুষদের পাশে মীরসরাই প্রেস ক্লাব

রিপোর্ট
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৪ | ৮:৩৮ 169 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৪ | ৮:৩৮ 169 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে মীরসরাইয়ে সাংবাদিকদের সংগঠন মীরসরাই প্রেস ক্লাব। বানভাসি মানুষের মাঝে মীরসরাই প্রেস ক্লাবের উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড়শ পরিবারের মাঝে এই উপহার তুলে দেন ক্লাবের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূইয়াঁ, মোহাম্মদ ইউসুফ, তরুণ ব্যবসায়ী রেজাউল করিম সোহেল, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য মেহরাজ হোসেন ও শিহাব উদ্দিন শিবলু।

বিজ্ঞাপন

মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, মীরসরাইয়ে স্মরণ কালের ভয়াবহ বন্যায় উপজেলার অনেক এলাকা পানিতে ডুবে গেছে। এতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো চরম কষ্টে দিন যাপন করছে। অনেকের ঘরে এখনো চুলায় আগুন জ্বলছে না। এরকম প্রায় ১৫০ পরিবারের মাঝে মিরসরাই প্রেস ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই উপহার তুলে দেন।
তিনি আরও বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মীরসরাই প্রেস ক্লাবের সদস্যরা অতিতের ন্যায় এবারও শুরু থেকে বন্যাদুর্গতদের পাশে ছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত