তিনশ পরিবারকে টিন উপহার দিলো জেড.এ খানের পরিবার

রিপোর্ট
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ২:৪৫ 95 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ২:৪৫ 95 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শ পরিবারকে পূনর্বাসনে টিন উপহার দিলো প্রয়াত বিএনপি নেতার পরিবার। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি পরিবারকে ১ বান্ডেল হারে টিন ও নগদ অর্থ তুলে দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা প্রয়াত মেজর জেনারেল (অবঃ) জেড এ খানের বড় ছেলে জিয়াদ খান ও তাঁর স্ত্রী উম্মে জে খান।

ওইদিন প্রয়াত জেড.এ খানের পরিবারের পক্ষে টিন ও অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ফেবারিট বিজনেস ওয়েলফেয়ার ফান্ড নামের একটি সংস্থা। উপজেলা তাঁতী দলের সভাপতি মাঈন উদ্দিন মনির সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক নুরেরচ্ছাপা ডিপটির সার্বিক ত্বত্তাবধানে এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক জিয়াদ খান, উম্মে জে খান, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, করেরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান নশু, কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুদ্দীন জাহিদ, মিঠানালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এডভোকেট সাখাওয়াত হোসেন মানিক, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহীম বাবলু, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর হোসেন, ফেবারিট বিজনেস ওয়েলফেয়ার ফান্ড সংস্থার প্রতিষ্ঠাতা খায়রুল ইসলাম ও মিঠাছরা বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন প্রমুখ।

এসময় প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তার ছেলে জিয়াদ খান বলেন, ‘বন্যায় আমাদের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাবা এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমরাও বাবার মতো এলাকার মানুষের পাশে থাকতে চাই।’ টিন প্রদানের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই জানিয়ে সাবেক সেনা কর্মকর্তার এ ছেলে বলেন, ‘আমরা রাজনীতির উদ্দেশ্যে এসব করছি না। আমি ,আমার ছোট ভাই এবং আমার মা মিলে এলাকার মানুষের জন্য কাজ করবো।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত