মহামায়া স্বেচ্ছাশ্রমে পরিস্কার করছে বিডি ক্লিন মীরসরাই টিম

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ৪:১৯ 129 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ৪:১৯ 129 ভিউ
Link Copied!

প্রাকৃতিম নৈস্বর্গে ঘেরা ১১ বর্গকিলোমিটার আয়তনের মহামায়া লেকের নীল জলরাশি ঢেকে গেছে কচুরিপানা আর ময়লা আবর্জনায়। প্রায় দুই মাস সময় ধরে এখানে পর্যটকদের আনাগোনা না থাকায় লেকের বেশিরভাগ অংশ কচুরিপানায় ছেয়ে যায়। এখানে নিয়োজিত সরকারের বনবিভাগ কিংবা ঠিকাদার এটির পরিস্কারে দায়িত্ব না নিলেও স্বেচ্ছাশ্রমে পরিস্কারের দায়িত্ব নিয়েছে বিডি ক্লিন মীরসরাই নামের একটি সংগঠন।

বুধবার (২ অক্টোবর) সকাল থেকে সংগঠনটির ২০ থেকে ২৫ জন স্বেচ্ছাসেবক লেকে নেমে কচুরিপানা এবং ময়লা আবর্জনা পরিস্কার শুরু করে। এসময় লেক এলাকায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) হারুন উর রশিদ ও মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ্ নওশাদ।

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন মীরসরাই এর সমন্বয়ক মো. নুরের নবী জানান, গেছে বন্যা এবং বেশ কিছুদিন ধরে লেক এলাকায় পর্যটকদের আনাগোনা না থাকায় লেকের অধিকাংশ এলাকা কচুরিপানা এবং ময়লায় ভরে গেছে। বিশেষ করে এসময় লেকে ডিঙ্গি নৌকাসহ অন্যান্য জলযান না চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এসময় তিনি বলেন, ‘সরকারের বনবিভাগের আওতায় থাকা এ লেকটি দেশের দ্বিতীয় বৃহত্তর লেক এবং এটির সৌন্দর্য সারা দেশের পর্যটকদের আকৃষ্ট করে। আমরা নিজেরা উদ্যেগি হয়ে বনবিভাগের কর্মকর্তাদের অনুমতি নিয়ে এটি পরিস্কারের দায়িত্ব নিয়েছি। এখানে আমাদের ২০ থেকে ২৫ জন স্বেচ্ছাসেবক কাজ করছে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৯-১০ অর্থ বছরে চট্টগ্রাম উত্তর বনবিভাগের মীরসরাই রেঞ্জ এলাকায় পাহাড়ী বারো মাসি ঝরনায় কৃত্রিম বাঁধ দিয়ে বাস্তবায়ন করা হয় মহামায়া সেচ প্রকল্প। এতে তৈরি হয় ১১ বর্গকিলোমিটার আয়তনের লেক। যা আয়তনের দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তর। এরপর এটিকে সরকারের বনবিভাগ বোটানিক্যাল গার্টেন ও ইকোপার্কে রূপান্তর করে। পরে এটি বাণিজ্যিকরণে বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত