দুর্গাপূজায় হিন্দু পরিবারের মাঝে বিএনপি নেতাদের উপহার

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ৭:৩৫ 90 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ৭:৩৫ 90 ভিউ
Link Copied!

হিন্দু ধর্মাবলম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় দুস্থ হিন্দু পরিবারকে উপহার সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতারা। বুধবার (৯ অক্টোবর) মীরসরাই কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে পৌর এলাকার দেড় শতাধিক পরিবারকে শাড়ি-লুঙ্গী উপহার দেন তারা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি। আমরা আপনাদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আপনাদের পাসপোর্ট আর আমাদের পাসপোর্ট একই। আমাদের রক্ত আপনাদের রক্তের রঙ একই। আমাদের আপনাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশী।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে, উত্তরজেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের উৎসব পালন করুন। জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। আগামীতেও থাকবে।’

উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মূলত এ উৎসব আজকে থেকে নয়, এটি শুরু হয়েছে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে। দেশের মানুষ বিগত ১৭ বছর স্বাধীনভাবে কোন উৎসব করতে পারেনি। চরম জিম্মি দশার মধ্যে কেটেছে এদেশের মানুষের জীবন।’

মীরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কর্তৃপক্ষের সার্বিক ত্বত্তাবধানে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক জহল্লাল অভির সঞ্চালনায় ও সভাপতি সুদর্শন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, মীরসরাই পৌর বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে কেন্দ্র করে মীরসরাই বিএনপি গত কয়েকদিন ধরে এখানকার ৯০টি মন্ডপে জাতীয়তাবাদী দলের পক্ষে পৃথক পৃথক স্বেচ্ছাসেবক কমিটি করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক নিরাপত্তায় কাজ করবে বলেও জানিয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মস্তাননগরে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৫ অর্থনৈতিক অঞ্চলের প্রকৌশলী অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই আর নেই গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু পশ্চিম কিছমত জাফরাবাদের সমাজ কমিটি গঠন মীরসরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীদুল ইসলাম চৌধুরী ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে : এমপি নুরুল আমিন নুরুল আমিন এমপির পক্ষে যুবদল নেতা শাহাদাতের ঈদ উপহার বিতরণ ‘চ্যালেঞ্জিং পেশা জেনেই পুলিশে এসেছি’ নেতাকর্মীদের দোয়ারে দোয়ারে ঈদ উপহার ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি নেতা কনক ইউপি সদস্য থেকে সংসদ সদস্য নুরুল আমিন এমপি জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত